উপমহাদেশে মুসলিম শাসন (দিল্লি সালতানাত)। সাধারণ জ্ঞান

লেখা:





প্রশ্ন: দিল্লি সালতানাতের সময়কাল কোনটি?
সঠিক উত্তর: ১২০৬ থেকে ১৫২৬ খ্রিস্টাব্দ (৩২০ বছর)।
প্রশ্ন: দিল্লি সালতানাতের পতন হয় কোন যুদ্ধে?
সঠিক উত্তর: পানি পথের প্রথম যুদ্ধে (১৫২৬ সালে)।
প্রশ্ন: দিল্লি সালতানাতের ৫টি রাজবংশ কী কী?
সঠিক উত্তর: ১. দাস বংশ, ২. খলজি বংশ, ৩. তুঘলক বংশ, ৪. সৈয়দ বংশ, ৫. লোদি বংশ।
প্রশ্ন: দিল্লি সালতানাতের প্রথম স্বাধীন সুলতান কে?
সঠিক উত্তর: কুতুবুদ্দিন আইবেক।
প্রশ্ন: কুতুবুদ্দিন আইবেককে 'লাখবক্স' বলা হয় কেন?
সঠিক উত্তর: তার দানশীলতার জন্য।
প্রশ্ন: কুতুবুদ্দিন আইবেক নির্মিত 'আড়াই দিনকা ঝোপড়া' মসজিদ কোথায় অবস্থিত?
সঠিক উত্তর: আজমীরে।
প্রশ্ন: ভারতের দিল্লির কুতুব মিনার কে নির্মাণ করেন?
সঠিক উত্তর: কুতুবুদ্দিন আইবেক।
প্রশ্ন: কুতুব মিনারের কাজ কে সমাপ্ত করেন?
সঠিক উত্তর: কুতুবউদ্দিন আইবেকের জামাতা ইলতুৎমিশ।
প্রশ্ন: দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
সঠিক উত্তর: সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ।
প্রশ্ন: ইলতুৎমিশকে 'সুলতান-ই-আযম' উপাধি কে প্রদান করেন?
সঠিক উত্তর: বাগদাদের খলিফা আল-মুনতাসিম বিল্লাহ।
প্রশ্ন: ইলতুৎমিশের গঠিত তুর্কি ক্রীতদাসদের দলটি ইতিহাসে কী নামে পরিচিত?
সঠিক উত্তর: বন্দেগান-ই চেহেলগান বা চল্লিশ চক্র।
প্রশ্ন: ভারত উপমহাদেশে প্রথম মুদ্রার প্রচলন কে করেন?
সঠিক উত্তর: সুলতান ইলতুৎমিশ।
প্রশ্ন: সুলতানা রাজিয়ার সময়কাল কোনটি?
সঠিক উত্তর: ১২৩৬-১২৪০ খ্রিস্টাব্দ।
প্রশ্ন: খলজি বংশের প্রতিষ্ঠাতা কে?
সঠিক উত্তর: জালালউদ্দিন খলজি।
প্রশ্ন: প্রথম মুসলমান শাসক হিসেবে দাক্ষিণাত্য জয় করেন কে?
সঠিক উত্তর: আলাউদ্দিন খলজি।
প্রশ্ন: আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযানে নেতৃত্ব দেন কে?
সঠিক উত্তর: মালিক কাফুর।
প্রশ্ন: মুহম্মদ বিন তুঘলক দিল্লির সিংহাসনে বসেন কবে?
সঠিক উত্তর: ১৩২৫ সালে।
প্রশ্ন: দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে?
সঠিক উত্তর: মুহম্মদ বিন তুঘলক।
প্রশ্ন: 'শাহি-ই-বাঙ্গাল' উপাধিতে কে ভূষিত হন?
সঠিক উত্তর: সমগ্র বাংলার প্রথম সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ।
প্রশ্ন: বাংলার সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
সঠিক উত্তর: আলাউদ্দিন হোসেন শাহ।
প্রশ্ন: কে জালালউদ্দিন মুহম্মদ নাম ধারণ করে বাংলার সিংহাসনে আরোহণ করেন?
সঠিক উত্তর: রাজা গণেশের ছেলে যদু সেন।
প্রশ্ন: মালদহের বড় পান্ডুয়ার বিখ্যাত আদিনা মসজিদ কে নির্মাণ করেন?
সঠিক উত্তর: সিকান্দার শাহ।
প্রশ্ন: ইবনে বতুতা পূর্ব বাংলায় কার আমলে এসেছিলেন?
সঠিক উত্তর: মুহম্মদ বিন তুঘলক।
প্রশ্ন: বাংলার কোন শাসনকর্তার সময় হযরত শাহজালাল (রাঃ) ধর্মপ্রচারে বাংলায় আসেন?
সঠিক উত্তর: সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ।
প্রশ্ন: আলাউদ্দিন হোসেন শাহের রাজধানী ছিল কোথায়?
সঠিক উত্তর: একডালা।
প্রশ্ন: অশ্ববিক্রেতার বেশে নদীয়া আক্রমণ করেন কে?
সঠিক উত্তর: বখতিয়ার খলজি।
প্রশ্ন: বখতিয়ার খলজি কোন স্থানে মৃত্যুবরণ করেন?
সঠিক উত্তর: দেবকোটে।
প্রশ্ন: বখতিয়ার খলজি কবে নদীয়া আক্রমণ করেন?
সঠিক উত্তর: ১২০৪ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন কতবার?
সঠিক উত্তর: ১৭ বার।
📌 পরামর্শ: ৪৬তম বিসিএস ও যেকোনো ব্যাংক প্রিলিমিনারি পরীক্ষার জন্য এই প্রশ্নাবলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনার প্রতিক্রিয়া জানান:

লেখকের তথ্য: EDu Desk

শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের ক্যারিয়ার নির্দেশক পোর্টাল "ধারাবাহিক জিকে"-এর প্রস্তুতকৃত নিয়মিত পাঠ সামগ্রী।

পাঠকদের মন্তব্য ও প্রশ্নোত্তর

মন্তব্য করার নিয়মাবলী: পড়াশোনা ও ক্যারিয়ার সংক্রান্ত গঠনমূলক আলোচনা করুন। কোনো বিজ্ঞাপন বা স্প্যামিং সম্পূর্ণ নিষিদ্ধ।
বন্ধুদের শেয়ার করুন: