উপমহাদেশে মুসলিম শাসন। সাধারণ জ্ঞান

লেখা:
প্রশ্ন: মুসলমানদের বিজয়াভিযান শুরু হয় কোন খলিফার রাজত্বকালে?
সঠিক উত্তর: উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের রাজত্বকালে।
প্রশ্ন: মুহাম্মদ বিন কাসিম কে ছিলেন?
সঠিক উত্তর: হাজ্জাজ বিন ইউসুফের জামাতা।
প্রশ্ন: হাজ্জাজ বিন ইউসুফ কী পদে নিযুক্ত ছিলেন?
সঠিক উত্তর: ইরাকের গভর্নর।
প্রশ্ন: মুহাম্মদ বিন কাসিম কবে সিন্ধু আক্রমণ করেন?
সঠিক উত্তর: ৭১২ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানের সময় সিন্ধুর রাজা কে ছিলেন?
সঠিক উত্তর: রাজা দাহির।
প্রশ্ন: মুহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানে কে প্রেরণ করেন?
সঠিক উত্তর: হাজ্জাজ বিন ইউসুফ।
প্রশ্ন: সিন্ধু অভিযানে মুসলিম সেনাপতি কে ছিলেন?
সঠিক উত্তর: মুহাম্মদ বিন কাসিম।
প্রশ্ন: মুহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম কোন বন্দর জয় করেন?
সঠিক উত্তর: দেবল।
প্রশ্ন: সুলতান মাহমুদ কোথাকার শাসনকর্তা ছিলেন?
সঠিক উত্তর: গজনীর (৯৯৭-১০৩০)।
প্রশ্ন: সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন?
সঠিক উত্তর: ১৭ বার।
প্রশ্ন: সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন?
সঠিক উত্তর: ফেরদৌসী।
প্রশ্ন: সোমনাথ মন্দির কোথায় অবস্থিত?
সঠিক উত্তর: ভারতের গুজরাটে।
প্রশ্ন: ফেরদৌসীর রচিত অমর কাব্যগ্রন্থের নাম কী?
সঠিক উত্তর: শাহনামা।
প্রশ্ন: ফেরদৌসীকে কী উপাধিতে ভূষিত করা হয়?
সঠিক উত্তর: প্রাচ্যের হোমার।
প্রশ্ন: সুলতান মাহমুদ সোমনাথ মন্দির আক্রমণ করেন কবে?
সঠিক উত্তর: ১০২৬ সালে।
প্রশ্ন: সুলতান মাহমুদের রাজসভার নামকরা দার্শনিক ও জ্যোতির্বিদ কে ছিলেন?
সঠিক উত্তর: আল-বেরুনী।
প্রশ্ন: মুয়েজউদ্দিন মুহম্মদ বিন সাম ইতিহাসে কী নামে পরিচিত?
সঠিক উত্তর: শিহাবউদ্দিন মুহম্মদ ঘুরী।
প্রশ্ন: তরাইনের প্রথম যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়?
সঠিক উত্তর: ১১৯১ সালে।
প্রশ্ন: তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হন?
সঠিক উত্তর: মুহম্মদ ঘুরী শোচনীয়ভাবে পরাজিত হন।
প্রশ্ন: তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে নিহত হন?
সঠিক উত্তর: পৃথ্বীরাজ চৌহান পরাজিত ও নিহত হন।
প্রশ্ন: তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর মুহম্মদ ঘুরী উপমহাদেশের শাসনভার কার ওপর ন্যস্ত করেন?
সঠিক উত্তর: কুতুবুদ্দিনের ওপর।
📌 পরামর্শ: ৪৬তম বিসিএস ও যেকোনো ব্যাংক প্রিলিমিনারি পরীক্ষার জন্য এই প্রশ্নাবলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনার প্রতিক্রিয়া জানান:

লেখকের তথ্য: EDu Desk

শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের ক্যারিয়ার নির্দেশক পোর্টাল "ধারাবাহিক জিকে"-এর প্রস্তুতকৃত নিয়মিত পাঠ সামগ্রী।

পাঠকদের মন্তব্য ও প্রশ্নোত্তর

মন্তব্য করার নিয়মাবলী: পড়াশোনা ও ক্যারিয়ার সংক্রান্ত গঠনমূলক আলোচনা করুন। কোনো বিজ্ঞাপন বা স্প্যামিং সম্পূর্ণ নিষিদ্ধ।
বন্ধুদের শেয়ার করুন: